কেশপুরে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা
দি নিউজ লায়নঃ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের কলাগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় কখনো গাড়িতে করে,কখনো আবার পায়ে হেঁটে দলীয় কর্মী ও সমর্থক দের নিয়ে প্রচার করেন।কেশপুর বিধানসভার তৃনমূলের প্রার্থী শিউলি সাহা বলেন কেশপুরের মানুষ তাকে এবারেও বিপুল ভোটে নির্বাচিত হবে।তিনি গ্রামবাসীদের বলেন তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসলে আগামীদিনে ও মানুষ বিনাপয়সায় রেশন পাবেন।রেশনের জন্য কোথাও আপনাকে যেতে হবে না।রাজ্য সরকার আপনার দুয়ারে রেশন পৌঁছে দিবে।
তাই গরিব মানুষের দরকার মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার।মমতার সরকার থাকলে আপনারা বিনা পয়সায় চাল পাবেন,স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে চিকিৎসা করানোর সুযোগ পাবেন। মেয়েরা কন্ন্যাশ্রী পাবে,বিনামূল্যে বাড়ি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন।তিনি সিপিএম ও বিজেপি কে ভোট না দেওয়ার আবেদন জানান।
সেই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে বলেন যারা জাত ,পাত, ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করার চক্রান্ত করে,উন্নয়নের বদলে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করে তাদের কেশপুরের মানুষ কেশপুরের মাটিতে জায়গা দেবে না।তাই তিনি সকলকে মমতার পাশে থাকার নির্দেশ দেন,এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাত কে শক্তিশালী করে তোলার আবেদন জানান।তাই তাকে জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য তিনি কেশপুরের প্রতিটি মানুষের কাছে আবেদন জানান।
Post a Comment