শিলিগুড়িতে আয়কর দপ্তরের হানা একইসঙ্গে তিনটি সোনার দোকানে
দি নিউজ লায়নঃ শিলিগুড়িতে আয়কর দপ্তরের হানা একইসঙ্গে তিনটি সোনার দোকানে। শুক্রবার দুপুর নাগাদ পুলিশকে সঙ্গে নিয়ে পরপর শিলিগুড়ি তিনটি সোনার দোকানে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। কয়েক ঘন্টা চলে তল্লাশি। অভিযান সামিল নির্বাচন কমিশনের প্রতিনিধিও। শিলিগুড়ি শহরের প্রধাননগর, ক্ষুদিরামপল্লী ও হিলকার্ট রোডের তিনটে সোনার দোকানে অভিযান চালায় আধিকারিকেরা। জানা গিয়েছে হিসাব বহির্ভূত কালো টাকা ও অবৈধ সোনা মজুদ রাখার খবর পেয়েই পরপর শহরের তিনটি সোনার দোকানে অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারীকেরা।
সম্প্রতি শিলিগুড়ি ঝংকার মোড় থেকে নির্বাচনি নিয়ম লঙ্ঘনের দায়ে ৮০লক্ষ টাকা সমেত বিহার নিবাসী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে স্ট্যাটিক সার্ভালেন্স টিম। এই টাকার উৎস ও কি উদ্দেশ্যে এই টাকা নিয়ে তিনি শহরে এসেছিলেন তার কোনো সঠিক জবাব দিতে পারেনি অভিযুক্ত। নির্বাচনের নিয়ম বিধি উলঙ্গনের দায়ে উক্ত ব্যাক্তিকে আটক করা হয় ও তার কাছ মেলা বিপুল পরিমাণে বেআইনি অর্থ আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এই পুরো বিষয়টির তদন্তভার গিয়ে পড়ে আয়কর দপ্তরের ওপর। সেই সূত্র ধরেই ওই বিপুল কালো টাকার সঙ্গে শিলিগুড়ির তিন সোনার দোকানের ব্যবসায়ীর যোগসূত্র খুঁজে পেয়েছেন আয়কর দপ্তরের তদন্তকারী আধিকারিকেরা বলেই সূত্র মোতাবেক জানা যাচ্ছে।
এদিন অভিযানে আসা আধিকারিকদের ওপর চড়াও হন হিলকার্ট রোডের স্বর্ন অলঙ্কার দোকানের ব্যবসায়ী এমনটাই অভিযোগ আয়কর দপ্তরের আধিকারীকদের। তারা জানায় ওই দোকানে তল্লাশি চালানো সময়তেই ব্যবসায়ি পক্ষের ওই ব্যক্তি আধিকারিকদের ওপর চড়াও হয়। যদিও দোকানের অন্যান্যরা জানাচ্ছেন অভিযুক্তের মানসিকতা স্থিতি ঠিক নেই। জানা যাচ্ছে আয়কর দপ্তরের তরফে এই ঘটনার অভিযোগ দায়ের করা হবে শিলিগুড়ি থানায়।
পাশাপাশি রাত পর্যন্ত অভিযান চলে। অভিযান চালিয়ে ওই তিন স্বর্ন অলঙ্কারের দোকান থেকে কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা তা জানা যায়নি।

Post a Comment