এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ায়
দি নিউজ লায়নঃ এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। বৃহস্পতিবার রাতে হাওড়া থানার রাজবল্লভ সাহা লেনে ওই ঘটনা ঘটে। বাড়ি থেকে উদ্ধার হয় তপন দাস ( ৪৫ ) নামের ওই ব্যক্তির দেহ। তপনবাবুর এক নিকটাত্মীয়ার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে থানায় অভিযোগ দায়ের হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবিবাহিত তপনবাবুর ওই নিকটাত্মীয়া পালিয়ে বিয়ে করেছিলেন।
বিয়ের পর থেকেই তাঁরা থাকতেন ভাড়া বাড়িতে। তপনবাবু তাঁদের বাড়িতে রাখেন। অভিযোগ সেখানে আসার কিছু দু'দিন পর থেকেই নির্যাতন শুরু হয়। এই ঘটনায় অতিষ্ট হয়েই তপনবাবু বৃহস্পতিবার আত্মহত্যা করেন বলে অভিযোগ। ঘটনার দিন রাতে উদ্ধার হয় তপনবাবুর মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে।

Post a Comment