জঙ্গল মহলের প্রতিটি আসনে তৃনমূলের প্রার্থীরা জয় লাভ করবে, ছত্রধর মাহাতো
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে লালগড় থানার বিভিন্ন এলাকায় মিছিল করে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে নির্বাচনী প্রচার শেষ করেন তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। তিনি নির্বাচনী প্রচার শেষ করার পর বলেন ঝাড়গ্রাম জেলার চারটি আসনের পাশাপাশি বাঁকুড়া,পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল মহল এলাকার প্রতিটি আসনে তৃনমূলের প্রার্থীরা জয় লাভ করবে। জঙ্গল মহলের মানুষকে ভুল বুঝিয়ে লোকসভা নির্বাচনে বিজেপি ভোট নিয়ে ছিল।
কিন্ত জঙ্গলমহলের উন্নয়নে কোন কাজ করেনি। কিন্তু উন্নয়নের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছেন।জঙ্গল মহলের মানুষ এবার বিজেপিকে উপযুক্ত জবাব দিবে।তাই শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জঙ্গল মহলের মানুষ আগামী ২৭শে মার্চ জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নির্বাচিত করবেন।

Post a Comment