মালদা জেলা পরিষদ তৃণমূলের দখলে দাবি মৌসম বেনজির নূর-এর
দি নিউজ লায়নঃ মালদা জেলা পরিষদ তৃণমূলের দখলে রয়েছে, সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছেন দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। সোমবার কলকাতায় তৃণমূল ছাড়ার পর মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল দাবি করেছিলেন ১৪ জন সদস্য নিয়ে তারা ভাজপায় যোগদান করলেন। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে মালদা জেলা পরিষদ ভাজপার দখলে চলে এসেছে।
আর এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর সাফ জানিয়ে দিয়েছেন, মালদা জেলা পরিষদের ২০ জন সদস্য তৃণমূল দলে রয়েছে। কাজেই জেলা পরিষদ ভাঙ্গার কোন প্রশ্নই আসে না । ভিত্তিহীন দাবি তুলেছেন সভাধিপতি এবং ওই দলের কয়েকজন সদস্যরা। মালদা শহরের স্টেশন রোড এলাকার নূর ম্যানশন ভবনে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর জানিয়েছেন, এদিনের বৈঠকে ১৭ জন জেলা পরিষদের সদস্য উপস্থিত হয়েছিলেন।
তিনজন সদস্য শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে যোগ দিতে পারেন নি। এখানেই পরিষ্কার হয়ে গিয়েছে কুড়িজন নির্বাচিত সদস্য তৃণমূলে রয়েছে। তাহলে কি করে ভাজপার একক সংখ্যাগরিষ্ঠতা থাকে। মিথ্যা কথা বলে বিজেপি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নির্বাচনের পর জেলা পরিষদের যে তৃণমূলের দখলে রয়েছে তা সংখ্যাগরিষ্ঠতায় প্রমাণ হয়ে যাবে।

Post a Comment