খড়গপুরে মদের আসনে এক যুবক খুন, গ্রেফতার দুই
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার হিরাডিহি গ্রামে মদের আসরে এক যুবক কে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে সোমবার রাতে বলে অভিযোগ।মৃত যুবকের নাম কুনু মান্ডি। তার বাড়ি খড়গপুর পৌরসভার ১২ নম্বর নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লী এলাকায় ।তাকে খড়্গপুর লোকাল থানার হিরাডিহি এলাকায় তার বন্ধুরা মদ খাওয়ার সময় তাকে খুন করে বলে অভিযোগ ।
খড়গপুর লোকাল থানার পুলিশ ২৫ বছর বয়সী কুনু মান্ডির মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। কুনু মান্ডি কে খুন করার অভিযোগে দুইজনকে খড়গপুর লোকাল থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খড়গোপুর লোকাল থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment