রঙে রাঙিয়ে প্রচার প্রাথীদের
দি নিউজ লায়নঃ বসন্ত উৎসবে সকাল থেকেই রাঙিয়ে উঠল আকাশ বাতাস।আর রঙের এই উৎসবে শিশু থেকে বৃদ্ধ একে অপরকে রাঙিয়ে দেওয়ার রীতি চলে আসছে দীর্ঘদিন থেকেই। যদিও এবারে নির্বাচনের মাঝে বসন্ত উৎসব পরায় এবারের উৎসব নতুন মাত্রা পেয়েছে। রঙের এই উৎসবে লেগেছে রাজনীতির ছোঁওয়া। বেড়েছে সবুজ গেরুয়া আবিরের বিক্রি। উন্মাদনা বেড়েছে রাজনৈতিক কর্মীদের মধ্যে।
বসন্ত উৎসবকে হাতিয়ার করে রবিবার সকাল থেকেই উলুবেড়িয়া, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়নপুরে প্রচারে নেমে পড়ল বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে কমী। গুরুজনদের পায়ে আবির দিয়ে তাদের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি শিশুদের কপালে আবিরের তিলক এঁকে একদিকে যেমন তাদের ও উৎসবের অংশীদারি করে তুলল অন্যদিকে সেইরকম নির্বাচনে নিজের ভোট প্রার্থনা ও করল প্রাথীরা।
রবিবার সকালে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বসন্ত উৎসবকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে অংশ নিলেন তৃণমূল প্রার্থী পুলক রায়। আমতায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রঙ খেলে নিবাচনী প্রচারে অংশ নেন আমতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পাল। বাগনানে বসন্ত উৎসবের মাঝে নিজের প্রচার সারেন বাগনান কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুনাভ সেন। উদয়নারায়নপুরে সবুজ রঙে রাঙিয়ে কর্মীদের নিয়ে প্রচার সারেন তৃণমূল প্রার্থী সমীর পাঁজা।

Post a Comment