স্কুলপড়ুয়াকে হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটানো ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ - The News Lion

স্কুলপড়ুয়াকে হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটানো ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ

 


দি নিউজ লায়নঃ    এক  স্কুলপড়ুয়াকে হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটানো ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে  গাজোল থানার পশ্চিম কসবা এলাকায় । আহত স্কুলপড়ুয়া বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আহতের পরিবার  গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


পুলিশ সুত্রে জানা গিয়েছে, আহত স্কুল ছাত্রের নাম জয়রাম সরকার (২০)। অভিযুক্তের নাম বলরাম সরকার। আহত ছাত্রের কাকা সুকুমার সরকার জানান ভাইপো জয়রাম সরকারকে মোবাইল ফোন করে বাড়ি থেকে ডেকে নির্জন এলাকায় নিয়ে যায় অভিযুক্ত বলরাম সরকার। সেখানে গিয়ে জয়রামকে জোর করে মদ খাওয়ানো হয়। তারপর সে যখন বাড়ি যাওয়ার কথা বলে তখনই হঠাৎ পিছন দিকে এসে জয়রামের মাথায় হাতুড়ি দিয়ে মাথা ফাটানো হয়। এরপর চাকু বার করে তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়। 


স্থানীয়রা তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে  মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতের কাকা সুকুমার সরকার জানিয়েছেন, বলরাম সরকার কিছুদিন থেকেই তার ভাইপোকে জয়রাম সরকারকে জমি দখল নিয়ে চাপ সৃষ্টি করছিল। কিন্তু জয়রাম সরকার প্রতিবাদ করে। আর তার জেরেই তার উপর এই হামলা করা হয়েছে বলে পরিবারের সন্দেহ। গোটা ঘটনায় গাজোল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.