আসামি ধরতে পেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত তিন সিভিক ভলেন্টিয়ার
দি নিউজ লায়নঃ আসামি ধরার জন্য অভিযান চালিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ধাক্কা পুলিশের গাড়ির । আর এই দুর্ঘটনায় মৃত্যু হল হয়েছে তিন সিভিক ভলেন্টিয়ারের। আহত হয়েছেন ছয় জন । বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ কালিয়াচক থানার জালালপুর ডাঙ্গা এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের । আহতদের চিকিৎসা চলছে কালিয়াচক গ্রামীণ হাসপাতাল এবং মালদা মেডিকেল কলেজে। পথ দুর্ঘটনায় গুরুতর জখম একজন সিভিক ভলেন্টিয়ার কে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয় । ঘটনার রাতেই দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি উদ্ধার করেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক থানার সিভিক সহ প্রায় নয় জন একটি চার চাকায় চেপে নজরদারি এবং অভিযানে বেড়ায়। দুর্ঘটনায় ৩ জন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারদের নাম, পঙ্কজ মণ্ডল (২৬), ওবায়দুল শেখ (২৮) এবং রাজা শেখ (২৯)। এদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়।
বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারেন্ট আসামিদের ধরতে তিনটি পুলিশ গাড়ি থানা থেকে বেড়ায়। দুটি গাড়ি পার হয়ে যাওয়ার পর শেষের গাড়িটি ডাঙা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে। জানা গিয়েছে, ওই গাড়িটিতে ২ মহিলা, চালক সহ মোট ৯ জন সিভিক ভলেন্টিয়ার রেড করতে বেরিয়েছিল । পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন ঘটনাটি খুবই দুঃখজনক। মৃত ও আহতদের পরিবারে পাশে রয়েছি। মৃতের পরিবারদের সমবেদনা জানানো হয়েছে। আহতদের চিকিৎসার সমস্যা উদ্যোগ নেওয়া হয়েছে।


Post a Comment