প্রথম দফা ভোটের আগে ভোটকর্মীদের চূড়ান্ত ব্যস্ততা
দি নিউজ লায়নঃ ২৭ শে মার্চ শনিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। পুরুলিয়া এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একাংশ নিয়ে মোট ৩০ টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, শালবনি, খড়গপুর, মেদিনীপুর, দাঁতন,কেশিয়াড়ি মোট এই ৬ টি আসনে নির্বাচন হবে।
তার পূর্বে মেদিনীপুর, গড়বেতা ও শালবনি বিধানসভা ক্ষেত্রে এই ভোটগ্রহণ পর্ব সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য শুক্রবার সকাল থেকে মেদিনীপুর কলেজ এর DISTRIBUTION CENTRE থেকে ভোট সামগ্রী নিয়ে ভোটকর্মীগণের যে যার ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছানোর চরম ব্যস্ততা দেখা গেল।
সুত্রের খবর অনুযায়ী গত লোকসভা নির্বাচনে পরীক্ষা মূলকভাবে মহিলা ভোটকর্মী নিয়োগ করা হলেও এইবার বিধানসভা নির্বাচনে মহিলা ভোটকর্মীর সংখ্যা তুলনামূলক ভাবে অনেকটাই বেশি। তাই অবাধ ও শান্তি পূর্ন ভাবে প্রথম পর্বের নির্বাচন সম্পুর্ন করার জন্য জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দাঁতনের উড়িষ্যা সীমান্তবর্তি এলাকায় জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জেলার বিভিন্ন এলাকায় নাকা চেকিং এর কাজ করছেন।

Post a Comment