প্রায় ১৫ হাজার টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ প্রায় ১৫ হাজার টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো বিএসএফ। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে। ধৃতের কাছ থেকে একটি মোটর বাইক, ভারতীয় কিছু টাকা, মোবাইল উদ্ধার করেছে বিএসএফ । পরে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটসহ ধৃতকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদক কারবারির নাম হালিম শেখ। তার বাড়ি মিলিক সুলতানপুর এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০ টি ইয়াবা ট্যাবলেট। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা । এদিন ভোরে মোটর বাইকে করে বেআইনিভাবে ইয়াবা ট্যাবলেট গুলি ওপারে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃত ওই ব্যক্তি। সন্দেহজনক অবস্থায় সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফের কর্তব্যরত জাওয়ানেরা। তারপরই অভিযুক্তের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধার হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে বিএসএফ এবং পুলিশ।

Post a Comment