কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভাজপায় তীব্র গোষ্ঠী কোন্দল, যুব প্রার্থী চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট
দি নিউজ লায়নঃ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হওয়া নিয়ে প্রকাশ্যে ভাজপার গোষ্ঠীদ্বন্দ্ব।সোশ্যাল মিডিয়ায় 'যুব' প্রার্থীর সমর্থনে একাধিক পোস্ট অস্বস্তি এড়াতে মন্তব্যে নারাজ জেলা নেতৃত্ব।ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর নাম ঘোষণা হয়েছে। আর তারপরেই কে প্রার্থী হবেন তা নিয়ে ভাজপার অন্দরে শুরু হয়েছে ডামাডোল।
সূত্রের খবর, দলীয় নেতৃত্বের একাংশের দাবি, দলের কোনো যুব মুখকে এই কেন্দ্রে প্রার্থী করতে হবে। এই গোষ্ঠীর যারা সমর্থক তারা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের দাবি জানিয়েছেন। দলের অন্য অংশ অবশ্য এই কেন্দ্রে পৃথক প্রার্থীর দাবি জানিয়ে আসছে সবমিলিয়ে তৃণমূল যেখানে ইতিমধ্যেই জোরকদমে প্রচারে নেমে পড়েছে সেখানে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী খুঁজে পাচ্ছে না ভাজপা।
রাজনৈতিক মহলের মতে কোচবিহার দক্ষিণ আসলে ভাজপা যাকেই প্রার্থী করুক না কেন বিক্ষোভ হবেই তাই যথাসম্ভব দেরিতে প্রার্থী ঘোষণা করতে চাইছে ভাজপা যাতে কিছুটা হলেও বিক্ষোভ সামাল দেওয়া যায় সব মিলিয়ে ভোটের আগেই কোচবিহার দক্ষিণ আসনে কার্যত ছন্নছাড়া ভাজপা শিবির প্রবল গোষ্ঠী কোন্দলে বিদ্ধ।

Post a Comment