মমতাকে সমর্থন করতে কি সিধান্ত নিলেন শিবসেনা?
দি নিউজ লায়নঃ শিবসেনা প্রথমে জানিয়ে ছিল যে তারা ২৯৪ আসনের মধ্যে ১০০ টিতে লড়বে। কিন্তু তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার ২৪ ঘণ্টা আগে শিবসেনার থেকে এল এক বড় বার্তা। এদিন শিবসেনার তরফে সঞ্জয় রাউত এতটি টুইট করে জানিয়েছেন, যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাঁরা লড়াই করছেন না। ফলে বাংলার ভোট থেকে নিজেদের তুলে নিল শিবসেনা। এর সঙ্গে সঙ্গেই সঞ্জয় জানিয়েছেন যে , তাঁরা বাংলায় 'আসল বাঘিনী' মমতাকে সমর্থন করতেই এমন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।
সাম্প্রতিক পরিস্থিতি দেখে তাঁদের মনে হয়েছে বাংলায় 'দিদি বনাম সবাই'য়ের লড়াই। টুইটে রাউত লেখেন, 'সমস্ত M, মানি , মাসেল , মিডিয়া' মমতা 'দিদি'র বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তার সঙ্গেই সঞ্জয় রাউত বলেন, এমন পরিস্থিতিতে মমতার পাশে রয়েছে শিবসেনা। তাই শিবসেনা ,২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে লড়ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ' গর্জন' সুলভ সাফল্য কামনা করেছেন।
Post a Comment