খাকুড়দাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের - The News Lion

খাকুড়দাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের

 


দি নিউজ লায়নঃ   শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত খাকুড়দা এলাকায় বাইক এবং লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। জানা যায়, এদিন বিকেল নাগাদ খাকুড়দার দিক থেকে বেলদার দিকে বাইকে করে আসছিল এক যুবক। খাকুড়দার কাছে রাজ্য সড়কে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বেলদার দিক থেকে খাকুড়দার দিকে যাওয়া একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 


বাইকে থাকা যুবক ছিটকে পড়ে যায় কিছুটা দূরে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।মৃত যুবকের নাম সুজন গিরি।বয়স আনুমানিক (২৫) ।যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার নানকা এলাকায়। ঘটনার জেরে দীর্ঘক্ষন অবরুদ্ধ ও যানজটের সৃষ্টি হয় বেলদা খাকুড়দা গামী রাজ্য সড়কে।পরে  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়  । মৃতদেহটি উদ্ধার করে  পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এর পর  পুলিশ যানজট মুক্ত করে রাজ্য সড়ক। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে  মৃত যুবকের পরিবারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.