প্রচার-আশ্বাস-প্রতিশ্রুতি নয়, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ১০বছরের রিপোর্ট কার্ড জনতার দরবারে পেশ করতে চলেছেন, গৌতম দেব - The News Lion

প্রচার-আশ্বাস-প্রতিশ্রুতি নয়, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ১০বছরের রিপোর্ট কার্ড জনতার দরবারে পেশ করতে চলেছেন, গৌতম দেব

 


দি নিউজ লায়নঃ   প্রচার-আশ্বাস-প্রতিশ্রুতি নয়,  ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ১০বছরের রিপোর্ট কার্ড জনতার দরবারে পেশ করতে চলেছেন সদ্য প্রাক্তন মন্ত্রী তথা তৃনমূল প্রার্থী গৌতম দেব। জনগনের সমস্যা অভিযোগ জানতে তার বিধানসভার কেন্দ্রে শনিবার থেকে চালু করা হলো ২৪ঘন্টা টোল ফ্রি নাম্বার।এদিন নিজ ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃনমূল প্রার্থী গৌতম দেব বলেন নির্বাচনের মাঝেও মানুষ নানা সমস্যার সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে  সমস্যার সমাধানে এই টোল ফ্রি নাম্বারটি চালু করা হলো।এলাকার তৃনমূল কর্মীদের ৪-৫জনের একটি টিম এই পরিষেবা প্রদানের কাজ করবে। 


মানুষ অকপটে তাদের সমস্যার কথা জানাতে পারবেন ৯৬৪৭৪৯৬৪৭৫ এই নাম্বারে বলে জানান মন্ত্রী। পরবর্তীতে জনপ্রতিনিধি হিসেবেও এই কাজ অব্যাহত রাখার পাশাপাশি তার বিধানসভা কেন্দ্রকে মডেল বিধানসভা কেন্দ্র গড়ার টার্গেট স্থির কর এগোচ্ছেন তিনি।  বিগত দুই দফায় বিধায়ক পদে আসীন হওয়ার পর তৃতীয় দফায় ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের তৃনমূল মনোনীত প্রার্থী হয়েছেন গৌতম দেব। বিগত দুই দফায় বিপুল ভোটে বিধানসভা কেন্দ্রে জিতে বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে পাক্কা অনুসরণকারির মতই অনুসরন করে ১০বছরে বিধানসভার কেন্দ্রের ছবি বদলে দিয়েছেন  সদ্য প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া, শিক্ষাক্ষেত্রে কলেজের সম্প্রসারণ, স্বাস্থ্য ক্ষেত্রে ট্রাস্ট কম খরচে উন্নত মানের হাসপাতাল ইএসআই হাসপাতালের জমি নেওয়া হয়েছে,দুটি দমকল স্টেশন, শশ্মান জরুরি পরিষেবা থেকে ম্যাপে বেঙ্গল সাফারি, মনুষ্যসৃষ্ট অরণ্য পর্যটন ম্যাপে ডাবগ্রাম ফুলবাড়িকে উল্লেখযোগ্য স্থান দিয়েছে। 


তিনি বলেন কাজের নিরিখে প্রত্যন্ত গ্রামীন এলাকা নিয়ে তার বিধানসভাকে শিখরে পৌঁছে দিয়েছেন তিনি। প্রাক্তন মন্ত্রী জানান বিগত ১০বছরের এই উন্নয়নের দলিল নির্বাচনী ময়দানে রিপোর্ট কার্ড তৈরি করে মানুষের হাতে তুলে দেবেন তিনি। বিধানসভা ভিত্তিক তার পৃথক রিপোর্ট কার্ড তৈরির কাজ চলছে।একইসঙ্গে বিভিন্ন সময়ের ৩০ভিডিও সোশ্যাল মাধ্যমে সামনে রাখা হবে। এবারে আগামী পাঁচ বছরের ব্লুপ্রিন্ট তুলে তিনি বলেন মডেল বিধানসভার টার্গেট ধরে এগোচ্ছি সেক্ষেত্রে শিলিগুড়ির সংযুক্ত ওয়ার্ড ও ফুলবাড়ি১ও ২ চারটে অঞ্চল নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ির পঞ্চায়েত এলাকাকে পৃথক পুরসভা গড়ার পরিকল্পনা রয়েছে। এখানকার মানুষদের ৩৫-৪০কিমি দূরে জলপাইগুড়ি দৌড়তে হয় যেকোনো কাজের জন্য সেক্ষেত্রে এই অঞ্চলে পৃথক কমিশনারেট কোর্ট গড়া আগামীদিনের মূল লক্ষ্য বলেই জানান প্রাক্তন মন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.