শিবপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু - The News Lion

শিবপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু

 


দি নিউজ লায়নঃ   হাওড়ার শিবপুরে  এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। এলাকারই একটি বহুতল আবাসনের সি ব্লকের ছাদ থেকে পড়ে এদিন বিকেলে মৃত্যু হয় সিএ পাঠরত প্রিন্স ওরফে ঋত্বিক সারডার(২২)। শুক্রবার বিকেল চারটে নাগাদ ওই ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে। জানা গেছে, এদিন বিকেলে  বহুতলের ছাদ থেকে নিচে পড়ে যান ওই যুবক। 


তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও স্থানীয় এক দোকানদার আনন্দ কুমার গুপ্তা জানান, দেহটি নিচে পড়েছিলো। খবর পেয়ে পরে পুলিশ এসে দেহটি তুলে নিয়ে যায়। নিচে পড়ে থাকা স্বত্তেও কেন কেউ বাড়িতে খবর দেয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা  পুলিশ তা তদন্ত করে দেখছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.