স্কুটার চুরির ঘটনায় গ্রেপ্তার এক যুবক
দি নিউজ লায়নঃ স্কুটার চুরির ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনা বর্ধমান থানা এলাকায়। ধৃতের নাম সাহেব বণিক। বর্ধমান শহরের ৪ নম্বর শাঁকারিপুকুর এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, দিনকয়েক আগে বর্ধমান শহরের বিসি রোডের বাসিন্দা ভরত কুমার মেহেতার স্কুটারটি রাণিগঞ্জ বাজার এলাকা থেকে চুরি হয়।
বিভিন্ন জায়গায় খোঁজখবর করে স্কুটারের হদিশ না পেয়ে ঘটনার দিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার সকালে শহরের বীরহাটা মোড় থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। বাইক চুরির কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। এদিনই আদালতে পেশ করে ধৃতকে ৩ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

Post a Comment