রবিবাসরীয় প্রচারে হাওড়ায় তৃণমূল ও বাম প্রার্থীরা শহরের রাজপথে, বিজেপির প্রাতিষ্ঠানিক বৈঠক - The News Lion

রবিবাসরীয় প্রচারে হাওড়ায় তৃণমূল ও বাম প্রার্থীরা শহরের রাজপথে, বিজেপির প্রাতিষ্ঠানিক বৈঠক

 


দি নিউজ লায়নঃ       রবিবাসরীয় প্রচারে আজ সকাল থেকে হাওড়ায় ডোর টু ডোর প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। জনসংযোগের লক্ষ্য নিয়েই শুরু হয়েছে এই প্রচার। মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায়, শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ তিওয়ারি এদিন সকালে নিজ নিজ কেন্দ্রে প্রচার করেন। এদিন সকাল সাড়ে ৭টা থেকে মধ্য হাওড়ার কালি কুন্ডু লেনে বাড়ি বাড়ি প্রচার করেন প্রার্থী অরূপ রায়। এদিন তিনি বলেন,  অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সারা বছর মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকব। মানুষের এই সাড়া স্বতস্ফুর্ত। আমরা আশাবাদী। বাজারে কেউ নেই। ফাঁকা মাঠে গোল দেওয়ার ইচ্ছা আমাদের নেই। এদিন শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ তেওয়ারি সকাল ৯টা থেকে বেলগাছিয়া ছাত্রদল ক্লাবের সামনে থেকে প্রচারে নামেন। সঙ্গে ছিলেন দলের সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য। মনোজ বলেন, বেশ ভালোই সাড়া পাচ্ছি।


 সকলেই বাংলার মেয়েকে চাইছে। সেই পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি সকলের মুখে। বেশ ভাল লাগছে। আমাদের অনেক কাজ আছে। রাস্তা ভাল করতে হবে। আমরা জিতলে সমস্যা নিয়ে আমরা বসবো। আমি ভাল কাজ করে দেখাতে চাই। কারও মনে কোন অসন্তোষ থাকলে তাদের সঙ্গে বসে আরও উন্নয়ন করা হবে। অনেক কাজ বাকি আছে সেই কাজগুলোই এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও এদিন বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় ৫১ নং ওয়ার্ড থেকে ৫৩ নং ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোট প্রচার এবং জনসংযোগ করেন। নিমতলা বস্তিতে ছোটদের সঙ্গে ফুটবল খেলাতেও মাতেন তিনি। এদিন রবিবাসরীয় প্রচারে হাওড়ায় বামেরাও প্রার্থীদের সমর্থনে প্রচারে নামেন। এদিন রবিবাসরীয় প্রচারে হাওড়ায় বামেরাও প্রার্থীদের সমর্থনে প্রচারে নামেন।


 এবারের বাম প্রার্থী নতুন মুখ দীপ্সিতা ধর। হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি। রবিবার সকাল থেকেই প্রচারে নামেন তরুণ এই সিপিএম প্রার্থী।  সকালে লিলুয়া ও বিকেলে বালিখাল থেকে মিছিল করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন দীপ্সিতা। প্রচারে বেরিয়ে মানুষকে তিনি বলছেন, বালিতে পরিকাঠামোর সমস্যা রয়েছে। রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। এছাড়া বালি, বেলুড় ও লিলুয়ার বিস্তীর্ণ অঞ্চলে নিকাশির সমস্যা রয়েছে। সামান্য বৃষ্টিতেই এখানে জল জমে যায়। রয়েছে পানীয় জলের সমস্যাও। বালির মানুষের এই সমস্যাগুলিরই সমাধান করবেন তিনি। দক্ষিণ হাওড়া কেন্দ্রের বাম প্রার্থী সুমিত্র অধিকারীও তাঁর কেন্দ্রে প্রচারে নেমেছেন। শনিবার তিনি ডোর টু ডোর প্রচার সারেন। এদিকে, রবিবার হাওড়ায় এক বৈঠকে মিলিত হন বিজেপির জেলা নেতৃত্ব। বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণের কার্যকর্তাদের নিয়ে ওই বৈঠক হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.