বিজেপির সাংগঠনিক শক্তি নেই,প্রার্থী খুঁজে না পেয়ে তৃণমূলের দলবদলুদের প্রার্থী করেছে, বিমান বন্দোপাধ্যায়
দি নিউজ লায়নঃ বিজেপির সাংগঠনিক শক্তি নেই,প্রার্থী খুঁজে না পেয়ে তৃণমূলের দলবদলুদের প্রার্থী করেছে। আর সিপিএম রাজনৈতিক ভাবে আত্মহত্যা করেছে। বিরোধীদের কোন জায়গা নেই। এমনই বললেন বারুইপুর পশ্চিম বিধানসভার প্রার্থী বিমান বন্দোপাধ্যায়। রবিবার বারুইপুরের পদ্মপুকুর থেকে পুরাতন বাজার পর্যন্ত প্রার্থী বিমান বন্দোপাধ্যেয়ের সমর্থনে মহামিছিল হয়।
মিছিলে পা মেলান পুর প্রশাসক শক্তি রায় চৌধুরী,সহ অন্যরা। এদিনের মহামিছিলে ১৭টি ওয়ার্ড,পঞ্চায়েত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা অংশ নেন। মহামিছিল কে ঘিরে বারুইপুর শহর অবরুদ্ধ হয়ে পড়ে। এই মিছিলের আগে কল্যানপুরে তৃণমূলের সন্মেলনে বিমানবাবু যান। সেখানে প্রায় ৫০০ জন ডি ওয়াই আই ও এস এফ আই থেকে কর্মীরা তৃণমূলে যোগ দেন।

Post a Comment