ক্যানিং পশ্চিম কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্নব রায়ের নাম ঘোষণা হওয়ার সাথে সাথে বিজেপির কর্মী সমর্থকরা আনন্দে রাস্তায় নেমে আসে
দি নিউজ লায়নঃ রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম তফশিলি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্নব রায়ের নাম ঘোষণা হওয়ার সাথে সাথে বিজেপির কর্মী সমর্থকরা আনন্দে রাস্তায় নেমে আসে।ক্যানিং দিঘীরপাড় অঞ্চলের বিজেপির পার্টি অফিসে একের পর এক বিজেপির কর্মী সমর্থকরা ফুল মিষ্টি দিয়ে বিজেপির প্রার্থী অর্নব রায় কে সম্বর্ধনা জানায়।এদিকে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্নব রায় বলেন উন্নয়ন কে সামনে রেখে সোনার বাংলা গড়ে তুলতে মানুষের আশীর্বাদে বাংলায় বিজেপির সরকার গঠন হবে।
পাশাপাশি তিনি আরও বলেন সুন্দরবনের সার্বিক উন্নয়নে ক্যানিং ভাঙনখালি এবং ঝড়খালি পর্যন্ত রেল সম্প্রসারণের কাজ করা হবে।এদিন বিজেপির কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।এদিকে ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাস।সম্পূর্ণ নতুন মুখ।এই কেন্দ্রের দুই বারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্যামল মন্ডল কে বাসন্তী কেন্দ্রের প্রার্থী করে তৃণমূল কংগ্রেস দল।৬ এপ্রিল রাজ্যের তৃতীয় দফায় এই বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ।পাশাপাশি রায়দিঘী কেন্দ্রের বিজেপির প্রার্থী সদ্য তৃণমূল ত্যাগী শান্তনু বাপুলি এবং বাসন্তী কেন্দ্রের বিজেপির প্রার্থী রমেশ মাঝি।

Post a Comment