মেদিনীপুরে অমিত শাহর রোড শো - The News Lion

মেদিনীপুরে অমিত শাহর রোড শো

 


দি নিউজ লায়ন;   সোমবার ঢাক , ঢোল থেকে তাসা পার্টি , ব্যান্ড পার্টি সহ নানারকম বাদ্যযন্ত্র সহ আয়োজনের কোনো খামতি ছিল না। তবু মেদিনীপুরে জমলো না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো । মেদিনীপুর শহরে মঙ্গলবারের অমিত শাহর রোড শো ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল মেদিনীপুর শহর । নির্ধারিত সময় ছিল দুপুর আড়াইটা । এর মিনিট কুড়ি আগেই গোসাবার সভা সেরে মেদিনীপুরে আবাসের হেলিপ্যাড ময়দানে চলে আসে অমিত শাহর হেলিকপ্টার । শহরের একটি হোটেলে তিনি ওঠেন ।


 কেরানিতলা থেকে রোড শো শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার বেলা আড়াইটায় । তখন সেখানে ছিল হাতে গোনা বিজেপির কয়েকজন দলীয় কর্মী সমর্থক । রোড শো ভরানোর জন্য মেদিনীপুর লাগোয়া গ্রাম থেকে ট্রাকে , বাসে চড়িয়ে লোক আনা হয় । ততক্ষনে বাদ্যযন্ত্রের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে ।মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ শুরু হয়  রোড সো। সেই রোড শোয়ে মানুষের উচ্ছাস , উদ্দীপনা সেভাবে চোখে পড়েনি । 


মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমিত কুমার দাস কে নিয়ে রোড শো কেরানিতলা থেকে বটতলাচক হয়ে গোলকুঁয়াচক পর্যন্ত যান । সেখান থেকে গাড়িতে চড়ে হেলিপ্যাডে তিনি চলে যান । রাস্তার দুপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হলেও সেই ব্যারিকেডের ওপারে মানুষ প্রায় ছিল না বললেই চলে।| ১৬ টি স্থানে বিজেপির পক্ষ থেকে ছোট ছোট মঞ্চ করে অমিত শাহর উদ্দেশ্যে ফুল ছোঁড়ার ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখানোর আয়োজন করা হয়েছিল ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.