কংগ্রেসে প্রার্থী বিক্ষোভ চরমে কর্মীদের মারে মাথা ফাটল ব্লক সভাপতির, মুর্শিদাবাদে পথ অবরোধ বিক্ষোভ - The News Lion

কংগ্রেসে প্রার্থী বিক্ষোভ চরমে কর্মীদের মারে মাথা ফাটল ব্লক সভাপতির, মুর্শিদাবাদে পথ অবরোধ বিক্ষোভ

 


দি নিউজ লায়ন; বীরভূম এবং মুর্শিদাবাদে কংগ্রেসের কর্মী বিক্ষোভ চরমে। প্রার্থী বিক্ষোভের আঁচ এবার মুরারইয়ের কংগ্রেস কর্মীদের মধ্যে। কংগ্রেস কর্মীদের মারের চোটে মাথা ফাটলো কংগ্রেসের ব্লক সভাপতির। কয়েক দিন আগে মুরারই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় আসিফ ইকবালের । তারপর থেকেই কংগ্রেস কর্মীরা ক্ষোভে ফুঁসছিলো। মঙ্গলবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হল। মুরারই এক নং ব্লকের দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে ভাঙচুর চালালো উন্মত্ত কংগ্রেসের কর্মীরা। এরপর স্থানীয় কংগ্রেস নেতৃত্ব কে দু'ঘণ্টা তালাবন্দি করে রাখে বিক্ষোভে সামিল কংগ্রেস কর্মীরা। 


কর্মীদের দাবি অবিলম্বে রাজ্য সভাপতি মুরারই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কে যদি বদল না করে তাহলে বৃহত্তর আন্দোলন হবে মুরারই জুড়ে। বিজেপির পর এবার কংগ্রেস নিজেদের প্রার্থী পতনের দাবিতে দলীয় কার্যালয় ভাংচুরের সামিল হল। রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ দেখিয়ে  কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে কংগ্রেসের দীর্ঘদিনের মরিয়ম খাতুন। কংগ্রেসের অঞ্চল সভাপতি আলী আহমেদ জানিয়েছেন, বীরভূম জেলার কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ  এই ঘটনাট জন্য দায়ী। কর্মীদের সঙ্গে কথা না বলেই প্রার্থীর নাম ঘোষণা হয়েছে । 


যার জেরে আজকে আমাদের কে এইভাবে মার খেতে হল। অন্যদিকে, কংগ্রেস কর্মীদের বিদ্রোহে রীতিমতো জেরবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব। প্রার্থী বদলের দাবিতে  দলের নেতা ও কর্মীরা একযোগে রাস্তায় নেমে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। মঙ্গলবার ঐ বিক্ষোভকারীরা দলীয় পতাকা হাতে নিয়েই জানান, আগামী দিনে তারা আরও বেশি জমায়েত করে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। বিক্ষোভকারীদের জোরালো দাবি, "কংগ্রেস দলে থেকে বহিরাগত প্রার্থী মানা হবে না। ভূমিপুত্র প্রার্থী চাই। তা না হলে তারা নির্দল প্রার্থী দেওয়া হবে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.