মানস ভূঁইয়ার হাত ধরে প্রায় ৫০০ জন যোগদান করলো তৃণমূলে
দি নিউজ লায়ন; মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের প্রার্থী সবং এর ভূমিপুত্র ডাক্তার মানস ভূঁইয়ার সমর্থনে একটি রোড শো ছিল তেমাথানি পেট্রলপাম থেকে সবং কলেজ পর্যন্ত প্রায় দু কিলোমিটার।ওই রোড শো তে মানুষের ঢল নেমেছিল। ওই কর্মসূচিতে শংকর ঘোড়াই , অজয় পাত্র, সন্দীপ সাউ মহম্মদ আকবর এর নেতৃত্বে প্রায় ৫০০ জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন মানস ভুঁইয়া। সেই সঙ্গে তারা
মানস ভুঁইয়ার সমর্থনে রোড শোতে অংশগ্রহণ করেন। শংকর ঘোড়াই গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে তেমাথানি তে জয়লাভ করেছিল। এখন তিনি মানস ভুঁইয়া হাত ধরে তার সমস্ত সমর্থকদের নিয়ে মঙ্গলবারএই অভিনব রোড শোতে অংশগ্রহণ করেন। তেমাথানির মানুষ মঙ্গলবার নতুনভাবে তেমাথানি কে দেখলো এবং আজকের এই রোড শো উপভোগ করলেন। মায়েরা বোনেরা ফুল ছড়িয়ে শঙ্খধ্বনি করে ফুলের মালা পরিয়ে মানস ভুঁইয়া কে বরণ করে নেয়।
দলীয় কর্মীদের উৎসাহ দেখে তৃনমূলের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়া আপ্লুত হয়ে যান। নেতৃত্ব দেন বুথ সভাপতি কিংকর মাইতি, সনাতন দিত্য ,অঞ্চল তৃণমূল সভাপতি অজিত চৌধুরী। তৃণমূল কংগ্রেসের নেতা আবু কালাম বক্স বলেন আগামী পহেলা এপ্রিল নির্বাচনে মানুষ কাকে ভোট দেবে তা জানান দিলো আজকের রোড শো মানুষ ভূঁইয়াকে সবং এর মাটিতে কয়েক ধাপ এগিয়ে দিলেন ।আমার বিশ্বাস সবং এর মাটিতে মানস ভূঁইয়ার জেতা শুধু সময়ের অপেক্ষায়।

Post a Comment