তৃণমূল দলীয় কর্মী সমর্থকদের মতে বাংলায় যেমন ঘরের মেয়েকে চায়, তেমনি রানাঘাট দক্ষিণেতে বর্ণালী দে - The News Lion

তৃণমূল দলীয় কর্মী সমর্থকদের মতে বাংলায় যেমন ঘরের মেয়েকে চায়, তেমনি রানাঘাট দক্ষিণেতে বর্ণালী দে

 


দি নিউজ লায়ন;     এবার নদিয়ার রানাঘাট দক্ষিন বিধাসভার তৃনমুলের প্রার্থী হিসেবে  নির্বাচিত হবার পর উচ্ছ্বসিত বর্নালী দে।তার কথায় দীর্ঘ ৫ বছর ধরে রানাঘাট দক্ষিনের প্রাক্তন বিধায়ক রমা বিশ্বাস কোন কাজ করেন নি।তাই তৃনমুলের রানাঘাট দক্ষিনের প্রার্থী বর্নালী দে পুর্বের সি পি আই এমের বিধায়ক রমা বিশ্বাসের ফেলে রাখা কাজগুলি তরান্নিত করবেন।


তার আশা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমুল সুপ্রিমো মমতা ব্যানার্জীর আশীর্বাদকে পাথেয় করে নির্বাচনে  লড়াই করা।তবে এবারে বিধানসভার লড়াইটা বেশ শক্ত।এলাকার সাধারন মানুষের বিভিন্ন দাবীদাবা মেটাতে তিনি সদা সর্বদা ব্যাস্ত। ভোটে জয়ী হলে তিনি সাধারন মানুষের অভাব অভিযোগ  মেটাবেন।তবে বর্নালী দে তার তৃনমুল অনুগামীদের সাথে নিয়ে দেওয়াল লিখতেও দেখা গেল।সকলের আশীর্বাদ নিয়ে জীবনের প্রথম এই রাজনিতীর ময়দানে লড়াই।তাকে প্রার্থী করায় অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।সে শুধু ভাবছে বাংলা তার মেয়েকেই চায়, ঠিক তেমনই রানাঘাট দক্ষিণেও ঘরের মেয়েকেই পেয়েছেন তারা ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.