নবদ্বীপে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার - The News Lion

নবদ্বীপে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;     শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ নবদ্বীপ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দণ্ডপানি তলা ভাগীরথী ঘাটে আনুমানিক ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন রাতে এলাকার বাসিন্দারা ওই বৃদ্ধ নিথর দেহ ঘাটের কিনারে দেখতে পেয়ে খবর দেয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানার পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।তবে খবর পাওয়ার পর দীর্ঘক্ষন সময় কেটে গেলেও পুলিশ ঘটনাস্থলে না পৌছালে স্বাভাবিকভাবেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই ক্ষেত্রে নির্বাচনের প্রাক্কালে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায় নবদ্দীপ পুলিশের ভূমিকা নিয়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.