জাতীয় সড়কের পথদুর্ঘটনায় প্রাক্তন সেনা কর্মীর মৃত্যু - The News Lion

জাতীয় সড়কের পথদুর্ঘটনায় প্রাক্তন সেনা কর্মীর মৃত্যু

 


দি নিউজ লায়নঃ    ৩৪নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রনহীন লরির ধাক্কায় মৃত্যু হল অবসরপ্রাপ্ত সেনা কর্মীর। বিকেলে এই ঘটনায় সাগরদিঘী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।  মৃতের নাম মনিরুদ্দিন শেখ (৪০)। তাঁর বাড়ি সাগরদিঘি থানার বোরখায়।


 জানা যায়, মনির উদ্দিন বাবু এদিন তার মেয়েকে টিউশন সেন্টার থেকে নিয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে বোখারা ওভার ব্রিজের কাছে তিন মাথা মোড় এলাকায় বহরমপুরের দিক থেকে আসা একটি মাল বোঝাই লরি তাদের পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে জখম হন। স্থানীয় লোকজন তাঁকে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। তাঁর পড়ুয়া মেয়ে বরাত জোরে রক্ষা পেয়েছেন। সাগরদিঘি থানার পুলিস জানিয়েছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে, চালকের সন্ধানে তল্লাশি চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.