ভাজপার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আনিসুর রহমান
দি নিউজ লায়নঃ ভাজপার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আনিসুর রহমান। তার স্পষ্ট অভিযোগ ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে ভাজপা তাকে বলে টেনে ছিল রাজ্য সরকার মামলা প্রত্যাহারের পর যেভাবে ভাজপা তার বিরোধিতা করেছে তাতে তিনি হতাশ। তিনি ভেবেছিলেন রাজ্য সরকার প্রশাসন মামলা প্রত্যাহার করে নেওয়ায় ভাজপা এই উদ্যোগকে স্বাগত জানাবে কিন্তু তা না করে যেভাবে সরাসরি তার বিরোধিতা করা হলো তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তাই ভাজপার সঙ্গে আর কোন সম্পর্ক নেই তার। বুধবার ভাজপার পাশাপাশি নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন আনিসুর। তিনি বলেন, আমার মনের মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নেই ইচ্ছাও নেই। মন্ত্রী কিংবা 35 টা পদের কোন দরকার নেই। শুধু মানুষের জন্যই কাজ করতে চেয়েছিলাম। আমাকে তৃণমূল করতে দেয়া হয়নি। একদিকে মানবিকতা মমত্ববোধ অন্যদিকে ধাপ্পাবাজি ইউটার্ন এর লড়াই চলছে।
' একইসঙ্গে তার স্পষ্ট অভিযোগ ষড়যন্ত্র করে তৃণমূল নেতা কোরপান শা খুনের ঘটনায় তাকে ফাঁসানো হয়েছিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হয়েছিল রাজ্য সরকার সবদিক বিবেচনা করেই তার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করেছেন। তবে আইন আইনের পথে চলবে যা সত্য তা সামনে আসবেই আর কারা ষড়যন্ত্র করেছিল তাদের নামও সামনে আসবে।

Post a Comment