চা বাগান শ্রমিকদের মধ্যে ভোটদান প্রক্রিয়ার ভীতি দূর করতে এবার মাঠে নামলেন প্রশান্ত বর্মন
দি নিউজ লায়নঃ চা বাগান শ্রমিকদের মধ্যে ভোটদান প্রক্রিয়ার ভীতি দূর করতে এবার মাঠে নামলেন আলিপুরদুয়ারের কালচিনির বিডিও প্রশান্ত বর্মন।ইতিপূর্বে ব্লক প্রশাসনের সমীক্ষায় ধরা পড়েছে যে এক শ্রেণির চা শ্রমিক অজ্ঞতা ও অনর্থক ভীতির বশবর্তী হয়ে নিজেদের ভোটদান থেকে বিরত থাকার চেষ্টা করেন।
আসন্ন বিধানভা ভোটে যাতে চা শ্রমিকদের ওই অহেতুক ভীতি কাটিয়ে একশো শতাংশ চা শ্রমিককে বুথমুখী করা যায় সেই চেষ্টাতেই কালচিনির চাবাগান মহল্লায় সচেতনতা প্রচারে নেমেছেন খোদ বিডিও।বুধবার কালচিনির ডিমা চা বাগান থেকে ওই অভিযান শুরু করেছে ব্লক প্রশাসন।আগামী দিন গুলিতে এলাকার প্রত্যেকটি চা বাগানে ইভিএমের মক পোল ও ভিভি প্যাডের ব্যবহার হাতে কলমে দেখানো হবে বলে জানিয়েছেন বিডিও প্রশান্ত বর্মন।

Post a Comment