শিলিগুড়িতে এগিয়ে তৃনমূল- নির্দলে নান্টু পাল, মুখ খুঁজতে সন্দিহান বিজেপির দলীয় কর্মীদের মনোবল ভাঙছে - The News Lion

শিলিগুড়িতে এগিয়ে তৃনমূল- নির্দলে নান্টু পাল, মুখ খুঁজতে সন্দিহান বিজেপির দলীয় কর্মীদের মনোবল ভাঙছে

 


দি নিউজ লায়নঃ   নির্বাচনি প্রচারের তুমুল ঝড় বইছে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রার্থী ওম প্রকাশ মিশ্র ইতিমধ্যেই সকাল বিকেলে নেমে পড়েছেন নির্বাচনী ময়দানে। প্রাথী তালিকা প্রকাশের পর শনিবার শিলিগুড়ি পৌঁছে দু তিনদিনের মধ্যেই অপরিচিত মুখের অনুযোগ প্রায় ভুলিয়ে দিয়েছেন তিনি।মঙ্গলবার শিলিগুড়ি তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্রা সকালে একদফা জনসংযোগে নেমে জমজমাট আড্ডা জমিয়ে তোলেন। আবার ফের বিকেল নাগাদ তিনি ২নম্বর ওয়ার্ড সহ ১৩ও ১৪নাম্বার ওয়ার্ডে প্রচারে নামেন। বাড়ি বাড়ি দরজায় কড়া নেড়ে মানুষের কাছে তাদের সমস্যার কথা শুনছেন তিনি। 


তার অধ্যাপক ও শিক্ষিত বিবেচক ভাবমূর্তির পরিচয় পেয়ে তার কাছে নানা সমস্যার কথা অকপটে বলছেন আমসাধারন। আবার সমস্যা সমাধান চেয়েএকইসঙ্গে বর্তমান দেশের ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মনযোগি শ্রোতা হয়ে তার কাছে ভিড় করছেন স্থানীয়রা। শিলিগুড়ির যানজট সমস্যা দূর করতে সুবিন্যস্ত পার্কিং,শহরে বিকল্প রাস্তার বিষয়ে আগামী পরিকল্পনা সকলের কাছে রাখছেন তিনি। ওম প্রকাশ বাবু জানান মানুষের কাছে গিয়ে ভালো সারা মিলছে। অন্যদিকে শিলিগুড়ির সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশ না পেলেও ভোট প্রার্থী হয়ে প্রচারে মাঠে নেমে পড়েছেন অশোক ভট্টাচার্য্য। সেক্ষেত্রে  জায়গা খুঁজে দলীয় ঝান্ডা লাগাবার কাজ করছেন দলীয় ক্যাডারদের সঙ্গে অশোক বাবু। এদিনও শিলিগুড়ি শহরের বেশ কিছু জায়গায় দলীয় পতাকা লাগান তিনি।


 অন্যদিকে নির্দল হিসেবে প্রার্থী পদে  নান্টু পালের দাঁড়াবার সিদ্ধান্ত ঘোষণার পরই তার সমর্থনে মঙ্গলবার থেকে শহরে বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়ে প্রচার চালানো হয়। তবে নির্বাচনী ময়দানে দূর দুরান্ত পর্যন্ত দেখা  মিলছে না বিজেপির। প্রথম পর্যায়ে বেশ কিছু কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি ভাজপা। বিজেপি কর্মীরাই জানাচ্ছেন নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হয়ে গিয়েছে, সমস্ত দল প্রচারে নেমে পড়েছে তবে এখনও পর্যন্ত প্রার্থীর মুখ সন্দীহান হয়ে খুঁজে বেড়াচ্ছে দল। প্রার্থী কে হবেন সে বিষয়ে দলের সঙ্গে সমন্বয় না থাকায় দলীয় কর্মীদের মনোবল নির্বাচনের মুখে তলানিতে ঠেকেছে। বিজেপি কর্মীদেরই একটা বড় অংশ মনে করছেন বাইরে থেকে তারকা বা বিশেষ প্রার্থী না হলে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতৃত্বদের পক্ষে ভোটের লড়াই সম্ভব নয়।


 সে জায়গা দলের এখনও তৈরি হয়নি।দল যদি প্রার্থীর ক্ষেত্রে চমক দিতে না পারে সেক্ষেত্রে পিছিয়ে থাকবে বিজেপি। যদিও বিষয়টি আংশিকভাবে স্বীকারও করে নেন বিজেপির জেলা সভাপতি প্রবীন অগ্রাওয়াল। তিনি বলেন আমাদের এমন প্রার্থী নির্বাচন করতে হবে যে নির্বাচনে দলকে কিছুটা এগিয়ে দেবে। একইসঙ্গে নির্বাচনী প্রচারের বিষয়ে তিনি বলেন এটা ঠিক নির্বাচনী পোস্টার,দেওয়াল লিখন ধরে আমরা এখনও ভোটকেন্দ্রীক করে প্রচার শুরু করিনি। তবে বুধবার থেকে স্ট্রিট কর্নার হবে। অন্যদিকে আবার অনেক স্থানীয় নেতৃত্বদের নামে প্যানেল জমা পড়েছে।তবে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে দলের অন্দরমহলেই। তাদের মধ্যে রয়েছেন বরিষ্ট  বিজেপি নেতা ও আইনজীবী নিপেন দাস, প্রাক্তন প্রয়াত জেলা সভাপতির স্ত্রী পারমিতা রায় চোধুরীর নাম। জেলার বর্তমান সভাপতি ও তার স্ত্রীরও আবেদন দিল্লির নেতৃত্বের কাছে পৌঁছেছে বলেও দলীয় সূত্রে জানা যাচ্ছে। এই বিষয়ে প্রবীণ বাবু বলেন পর্যবেক্ষণ করে অনেকের নামই পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.