বাড়ি বাড়ি গিয়ে এলাকায় মিছিল করে প্রচার করলেন, বিক্রম প্রধান
দি নিউজ লায়নঃ সোমবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন দাঁতন এর তৃনমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান।হাতে সময় খুব কম ।তাই মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন দাঁতনের তৃনমূলের প্রার্থী বিক্রম প্রধান। মঙ্গলবার দাঁতন বিধানসভা কেন্দ্রের নন্দকুড়িয়া এলাকায় মিছিল করে বাড়ি বাড়ি গিয়ে বিক্রম প্রধান নির্বাচনী প্রচার করেন। তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা শৈবাল গিরি সহ দলের অন্যান্য কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে তিনি কি কাজ করেছেন বিধায়ক হিসেবে তা গ্রামবাসীদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন ।
তিনি বলেন ২০১৬ সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই এলাকার উন্নয়নে আমি কি কাজ করেছি তা এলাকার মানুষ ভালোভাবেই জানেন। তিনি রাজ্য সরকারের প্রকল্প গুলির কথা ও মানুষের কাছে তুলে ধরেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বিনা পয়সায় চাল পাওয়া যাবেনা, বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়া যাবেনা, কন্যাশ্রী পাওয়া যাবেনা, স্বাস্থ্যসাথী পাওয়া যাবে না। কারণ বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প গুলি বন্ধ করে দেবে ।কারণ বিজেপি বাংলার ভালো চায়না , বাংলার ক্ষতি যায়। তাই বিজেপিকে আপনারা প্রত্যাখ্যান করুন। সাম্প্রদায়িক শক্তি বিজেপি বিভেদের রাজনীতি শুরু করেছে। তাই শান্তি ও উন্নয়নের জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করুন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য দাঁতন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন। তিনি বলেন আমি আপনাদের পাশে ছিলাম আছি আগামীদিনেও থাকবো। নির্বাচনী প্রচারে ভালো সাড়া পেয়েছেন বলে বিক্রম প্রধান জানান। তিনি বলেন দলে দলে মানুষ ছুটে এসে কোথাও ফুল ছড়িয়ে আমাকে সংবর্ধনা জানানো হচ্ছে কোথাও শঙ্খ বাজিয়ে কপালে চন্দনের টিক দিয়ে গ্রামবাসীরা আমাকে বরণ করে নিয়েছে। যা দেখে আমি খুশি। তাই তিনি বলেন এই বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে যেমন বাংলা থেকে উৎখাত করবে, তেমনি সংযুক্ত মোর্চার বাম কংগ্রেস জোট কে বাংলা থেকে বিদায় দিবে ।তাই তিনি আগামী ২৭ শে মার্চ গ্রামবাসীদের ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার আবেদন জানান। তিনি বলেন আপনারা ভয় পাবেন না এবং কাউকে ভয় করবেন না ।ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট নিজেরাই দিবেন।

Post a Comment