আপনারা কেউ ভয় করবেন না,আমি আপনাদের পাশে আছি, সুশান্ত ঘোষ
দি নিউজ লায়নঃ সোমবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন শালবনি বিধানসভা কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার সিপিএম দলের প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।এর পর তিনি প্রচারে নেমে পড়েছেন।মঙ্গলবার শালবনি বাজারে মিছিল করে ভোটের প্রচার করেন।তাই মঙ্গলবার সুশান্ত ঘোষ কে ফের স্বমহিমায় প্রচারে দেখা গেল।তবে সেভাবে মিছিলে লোকজন ছিল না।তাতে কি আছে।সুশান্ত ঘোষ গর্জন ছাড়তে ভুলে যায় নি।
তিনি মিছিল থেকে ওই এলাকার বাসিন্দা দের বলেন আপনারা কেউ ভয় করবেন না,আমি আপনাদের পাশে আছি।গত দশ বছরে মানুষের উপর অনেক অত্যাচার হয়েছে।মানুষ চুপ করে সব কিছু মেনে নিয়েছে।কিন্তু আর কেউ চুপ করে থাকবেনা।এবার অন্যায় এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে।তিনি গ্রামবাসীদের অভয় দিয়ে বলেন যদি কেউ আপনাদের গায়ে হাত দেয়,তাহলে তার কিভাবে মোকাবিলা করতে হয় তা আমার জানা আছে। যখন সুশান্ত ঘোষ তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে মিছিল করছেন তখন মানুষ উঁকিঝুঁকি মেরে তাকে দেখছেন।
কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি ।তবে স্থানীয় বাসিন্দারা বলেন আমরা ছোট আঙারিয়া গণহত্যার কথা ভুলে যায় নি, ভুলে যায়নি বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডের ঘটনা। তাই ওই এলাকার সাধারণ মানুষ এবারও বামেদের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে বলে জানান। তাই সুশান্ত ঘোষের মিছিলকে কেন্দ্র করে শালবনি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওই মিছিল কে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।কিন্তু সুশান্ত ঘোষের মিছিল কে কোন গুরত্ব দিতে চায় নি তৃণমূল কংগ্রেস।

Post a Comment