মুখ্যমন্ত্রীর জনসভা, প্রস্তুত পাচলা
দি নিউজ লায়ন; বুধবার দুপুরে ১৬ নং জাতীয় সড়কের পাশে পাঁচলা নেতাজী সংঘের মাঠ দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বুধবার দুপুর ২টোর সময় মুখ্যমন্ত্রী সভাস্থলে আসবেন।এদিকে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুত হয়েছে নেতাজী সংঘের মাঠ। মাঠের দিকে মঞ্চ করার পাশাপাশি অন্যদিকে অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে।
শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর মঞ্চে ওঠার জন্য একদিকে রেম্প বানানো হয়েছে। তৃণমূলের দলীয় সূত্রে খবর বুধবারের জনসভায় উলুবেরিয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, পাচলা বিধানসভার তৃণমূল প্রার্থীরা ছাড়াও আরো কয়েকটি বিধানসভার প্রার্থীরা উপস্থিত থাকবেন। তৃণমূল নেতৃত্বের বক্তব্য বুধবারের এই সভায় প্রচুর মানুষের সমাগম হবে। প্রসঙ্গত বুধবার পাচলায় মুখ্যমন্ত্রীর সভার পাশাপাশি জয়পুরের আমরাগড়িতে আমতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পালের হয়ে জনসভা করবেন সাংসদ দেব এবং শ্যামপুরে তৃণমূল প্রার্থী কালিপদ মণ্ডলের হয়ে রোড শো করবেন দেব।

Post a Comment