পুলক রায়ের মিছিলে জনজোয়ার
দি নিউজ লায়ন; আশঙ্কা এটাই আগেই ছিল সেটাই বাস্তবে পরিণত হল মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া কালিনগরে। এদিন বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল প্রার্থী পুলক রায়ের সমর্থনে আয়োজিত মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীদের জনজোয়ার দেখা গেল। রঙ বেরঙের বেলুন, বাদ্যযন্ত্র,দলীয় পতাকা নিয়ে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এদিন বিকেলে রাস্তায় নামেন। উলুবেড়িয়া কালিনগর ফারুক সাহেবের মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকায় ঘোরে।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায়। এদিন তৃণমূল কর্মী সমর্থকদের হাতে বাংলার মেয়েকেই চায় পোস্টার যেরকম ছিল সেইরকম ফুটবল হাতেও দেখা গেছে অনেক কমী সমর্থকদের। অন্যদিকে এদিন তৃণমূল প্রাথী পুলক রায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন। এদিন তৃণমূল প্রাথী দাবি করেন নির্বাচনে তার জয় শুধু সময়ের অপেক্ষা।

Post a Comment