নারী শক্তিকে সামনে রেখে জনবিরোধী বিজেপির বিরুদ্ধে শিলিগুড়িতে বিশাল পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের - The News Lion

নারী শক্তিকে সামনে রেখে জনবিরোধী বিজেপির বিরুদ্ধে শিলিগুড়িতে বিশাল পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের

 


দি নিউজ লায়ন;  নারী শক্তিকে সামনে রেখে  জনবিরোধী বিজেপির বিরুদ্ধে শিলিগুড়িতে বিশাল পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার কলকাতা থেকে বিকেল নাগাদ বিমানে শিলিগুড়ির বাগডোগড়ায় এসে পৌঁছান তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকেই নিজের নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বিমানবন্দরে নেমে তিনি বলেন আমি উত্তরবঙ্গ থেকে শুরু করছি। মানুষের যেটা সবচেয়ে বড় ইস্যু নিত্য সমস্যা দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে মহিলাদের সঙ্গে সিলিন্ডার নিয়ে মিছিল করবো। গ্যাস আগুনের চেয়েও বেশী ভয়ঙ্কর হয়ে উঠেছে। কয়েকদিনে ৯২৫টাকা দাম হয়ে গিয়েছে।চাল বিনামূল্যে রেশনে দেওয়া হচ্ছে। আর গ্যাস অগ্নিমূল্য হয়ে উঠেছে।


 তিনি জানান রবিবার মূলত এর বিরুদ্ধে মহিলাদের নিয়ে জমায়েত করে মাল্লাগুড়ি থেকে পদযাত্রা হবে শিলিগুড়ি ভেনাস মোড় পর্যন্ত। একটা থেকে জমায়েত শুরু হবে। দুপুর দুটোয় মিছিল হবে বলে জানান নেত্রী। মাল্লাগুড়ি থেকে শিলিগুড়ির চার বিধানসভা ও ডাবগ্রাম ফুলবাড়িকে কেন্দ্র করে ৫০হাজার মহিলাদের নিয়ে বিশাল পদযাত্রার সাক্ষী হতে চলেছে রবিবারের শহর। পাশাপাশি পাহাড়ের শান্তা ছেত্রীর নেতৃত্বে মহিলারা যোগ দিতে চলেছেন এই পদযাত্রায়। শিলিগুড়ি থেকেই কার্যত নির্বাচনী প্রচার শুরু করবেন তৃনমূল সুপ্রিমো। এদিন কলকাতা থেকে মিমি ও নুসরত মুখ্যমন্ত্রীর সঙ্গে বিমানে শিলিগুড়িতে নামেন। পদযাত্রায় সামিল হবেন অভিনেত্রী মিমি ও নুসরতও। এদিন বিমানবন্দরে কর্মী সমর্থকদের ঢল নামে, খেলা হবে স্লোগানে মুখরিত হয়ে বিমানবন্দর চত্ত্বর। 


উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বরাও। দার্জিলিং জেলা তৃনমূল সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত জানান বর্ণাঢ্য পদযাত্রা হবে। উলুধ্বনি- শঙ্খ ধ্বনি সম্মিলনে কাসর ঘন্টা বাজিয়ে দিদিকে স্বাগত জানিয়ে পদযাত্রায় সামিল হবে মহিলারা। মাল্লাগুড়ি পর্যটন দপ্তরের সামনে থেকে দলীয় পতাকা দেখিয়ে পদযাত্রা শুরু করবেন জননেত্রী বলেই জানান জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। তিনি বলেন শিলিগুড়ির তিন প্রার্থী থাকবেন পদযাত্রায়।থাকবেন ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের প্রার্থী সদ্য প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। হাসমিচকের মূল বক্তৃতা মঞ্চের পাশাপাশি  সেখানে একটি ছোট মঞ্চ গড়া হয়েছে।


 মূল বক্তৃতা মঞ্চটি রাস্তা থেকে ৫ফিট উঁচু, লম্বায় ২১ফিট ও প্রস্থের অংশে ১২ফিট। ঘরে বসে দিদির বার্তা পৌঁছানোর জন্য শিলিগুড়ির কেন্দ্র হাসমিচকের চতুর্দিকে মাইক ও সাউন্ড সিস্টেম রাখা হয়েছে। একইসঙ্গে বাম দলীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা মঞ্চ থেকে মিনি প্রাসাদ অনিল বিশ্বাস ভবন থেকে কয়েক হাত দূরত্বে ও বিজেপি কংগ্রেস কার্য্যলয়ের ঠিক সামনেই করা হয়েছে। সংখ্যালঘু সমুদায়ের মানুষজনের প্রচুর বসবাস রয়েছে তাদের উদ্দেশ্য এদিন বার্তা রাখতে পারেন তৃণমূল সুপ্রিমো। বিশাল পদযাত্রাকে কেন্দ্র করে যাতে  আম সাধারনের কোনো সমস্যা না হয় সেদিকে নজর রেখে যানচলাচল স্বাভাবিক করতে ট্যাফিকের রুট বদল করা হচ্ছে। রবিবার সকাল ১১টা  থেকে হিলকার্ট রোড বন্ধ করে দেওয়া হবে পদযাত্রার জন্য। তার পরিবর্তে বাইরের থেকে আসা গাড়ি ও স্থানীয় গাড়িগুলিকে চলাচলের জন্য বিকল্প রাস্তা করে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.