কাঞ্চন মল্লিককে দেখতে মানুষের ভিড় উপচে পড়ল উত্তরপাড়া শিবতলা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে
দি নিউজ লায়ন; নির্ধারিত সময়ের প্রায় দু ঘন্টা পর এসে পৌঁছালেন প্রার্থী,তাকে দেখতে ভীড় ছিলো শনিবার বিকাল থেকেই, স্বাভাবিক ভাবে উত্তরপাড়ার তৃনমূলের প্রার্থী কাঞ্চন মল্লিক আসার পর তৃণমূল এর কার্যালয়ের সামনে ভিড় উপচে পড়ে।একবার প্রার্থী কে ছুঁতে,তার হাত ধরতে পড়ে গেলো হুড়ো হুড়ি।রাস্তায় উল্টে পড়ে গেলেন কেউ কেউ আবার উঠে দাঁড়িয়ে ছুটলেন গাড়ির দিকে।আর এমন হুড়ো হুড়ি র মধ্যেই উত্তরপাড়ার শিবতলা তৃনমূল পার্টি অফিসে ফুল মালা শঙ্খধ্বনীতে সম্বর্ধনা দেওয়া হল দলের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক কে।
কাঞ্চন বলেন,দলীয় কর্মিদের উষ্ণতা আমার মন জয় করে নিয়েছে।আমি উত্তরপাড়ার মানুষের পাশে আছি।গাড়িতে বসে হাত নাড়িয়ে নয় বিশ্বাস করুন মানুষের পাশে এসে মানুষের কাজ করার জন্য।উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রতিটি মানুষের আশীর্বাদ পাবেন বলে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাঞ্চন মল্লিক জানান তিনি বলেন দলনেত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে আমি এই এলাকার মানুষের পাশে থেকে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করব উত্তর পাড়ার মানুষের বিপদে আপদে পাশে থাকবো তিনি বলেন যেভাবে শনিবার তাকে দেখার জন্য মানুষ ভিড় জমেছে তা দেখে আমি গর্বিত খুশি তাই আমি আশা করি উত্তর পাড়ার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করবে ।সেই সঙ্গে তিনি বলেন পর দলের নেতা ও কর্মীদের নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারের কাজ করবেন ।তিনি আরো বলেন যে তৃণমূল কংগ্রেসের প্রতীক ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন।

Post a Comment