বিশেষ ক্ষমতা সম্পন্ন ভোটারদের ভোট দানে উৎসাহ যোগাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্বোধন করা হলো এবিলিটি এক্সপ্রেস যানের
দি নিউজ লায়ন; বিশেষ ক্ষমতা সম্পন্ন ভোটারদের ভোট দানে উৎসাহ যোগাতে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্বোধন করা হলো এবিলিটি এক্সপ্রেস যানের। রাজ্যের মধ্যে এই প্রথম বিশেষ ক্ষমতা সম্পন্ন ভোটারদের সচেতনতা বাড়াতে এমন একটি অভিনব উদ্যোগ নেওয়া হলো। এই জেলাই গোটা রাজ্যে পথ প্রদর্শন করলো। শনিবার দুপুরে আলিপুরে ‘দক্ষিণ ২৪ পরগনা এবিলিটি এক্সপ্রেস’ নামের একটি প্রচার যানের সূচনা করলেন জেলাশাসক অন্তরা আচার্য। এদিন আলিপুর প্রশাসনিক ভবন থেকে এই প্রচার যানের সূচনা হয়।
এই উপলক্ষে জেলার বেশ কয়েকজন বিশেষ ক্ষমতা সম্পন্ন ভোটরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা এই প্রচার যানের মাধ্যমে ভার্চুয়াল ভোট কেন্দ্রের পরিকাঠামো দেখার সুযোগ পান। আগামী দিনে এই প্রচার যান জেলার ৩১টি বিধানসভা এলাকা পরিক্রমা করবে। জেলা শাসক অন্তরা আচার্য জানান, এবারে বিশেষ ক্ষমতা সম্পন্ন ভোটরদের কথা মাথায় রেখে প্রতিটি ভোট কেন্দ্রে র্যাম্প ও হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। এছাড়াও কেউ আবেদন জানালে পোস্টাল ব্যালটের মাধ্যমেও তিনি ভোট দিতে পারবেন। জেলার প্রায় ১১ হাজার ২৭৯ টি বুথে ভোট কেন্দ্র করা হয়েছে নীচের তলায়। ফলে সিঁড়ি ভাঙতে হবেনা কোন ভোটরকে।

Post a Comment