বাংলা গুজরাট হবে না, প্রচারে নেমে চ‍্যালেঞ্জ পার্থপ্রতিমের - The News Lion

বাংলা গুজরাট হবে না, প্রচারে নেমে চ‍্যালেঞ্জ পার্থপ্রতিমের

 


দি নিউজ লায়ন;   সোমবার শীতলকুচি বিধানসভা এলাকার শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নারী দিবস উপলক্ষে বুথ এবং অঞ্চলে কর্মরত মহিলা তৃণমূল  কর্মীদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধনা জানান শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল  প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে তিনি বলেন, বাংলায় 50 শতাংশ সংরক্ষণ মহিলাদের।


 মহিলাদের প্রচারের সামনের সারিতে রেখে প্রচার করার অঙ্গীকার নিয়ে আজ থেকে যাত্রা শুরু হল। তিনি মহিলাদের কাছে অনুরোধ রেখেছেন, ঘর সংসারের কাজ করুন, পরিবারের কাজের পাশাপাশি এই ভাইটিকে একবার দেখবেন। জয়লাভ করানোর গুরু দায়িত্ব আপনাদের। আপনারাই পারেন প্রত্যেক মানুষের দোরগোড়ায় গিয়ে এই ভাইয়ের কথা বলতে। সেই সাথে মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নমূলক কর্মসূচী গুলিও মানুষের সামনে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, গ্রামের মানুষের জন্য প্রতিটি বুথে দুটি করে দেয়াল লিখন করতে হবে। 


দলের স্বার্থে 100 শতাংশ পরিশ্রম করতে হবে। পার্থ প্রতিম বলেন,রাজ্য সরকারের উন্নয়ন ই মমতা সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসবে। সাধারণ মানুষ কোন ভাঁওতাবাজি বহিরাগতদের কথায় প্রভাবিত হবে না। বাংলা আমার বাংলা রবে বাংলার মানুষ গুজরাট হবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.