একটি পরিত্যক্ত বস্তুকে কেন্দ্র করে বোমাতঙ্ক বনগা আদালত চত্বরে - The News Lion

একটি পরিত্যক্ত বস্তুকে কেন্দ্র করে বোমাতঙ্ক বনগা আদালত চত্বরে

 


দি নিউজ লায়ন;   একটি পরিত্যক্ত বস্তুকে কেন্দ্র করে সোমবার বোমাতঙ্ক ছড়াল বনগা আদালত চত্বরে।স্বাভাবিক ভাবেই আইনজীবী সহ আদালতে আসা মানুষদের মধ্যে   চাঞ্চল্য ছড়ায়। পরে বনগাঁ থানার পুলিশ এসে  ঐ বস্তুটিকে উদ্ধার করে নিস্ক্রিয় করেছে।


এদিন আদালত সুত্রে জানা গেছে   বনগাঁ মহাকুমা আদালত চত্বরে সিভিল বার অ্যাসোসিয়েশনের পাশেই একটি গোলাকার বস্তুকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পান  একজন ল ক্লার্ক।এর পরেই ঐ গোলাকার বস্তুটিকে ঘিরে শুরু হয় বোমাতংক। বনগাঁ আদালতে আইনজীবী, বিচারক থেকে আসামী সহ প্রতিদিনই প্রচুর বিচার প্রার্থী মানুষ আসেন আদালতে। আদালত চত্বরের মধ্যে গোলাকার বস্তুটি দীর্ঘক্ষন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় বোমাতংক ছড়ায়। খবর পেয়ে বনগাঁ থানার বিরাট পুলিশ বাহিনী এসে বস্তুটিকে উদ্ধার করে জলের মধ্যে ডুবিয়ে নিস্ক্রিয় করে।     


 তবে এই বস্তুটি প্রকৃতপক্ষে বোমা বা অন্য কিছু কি না সে বিষয়ে পরিষ্কার করে কিছু  জানা  যায় নি।বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমির দাস বলেন জনবহুল আদালত চত্বরে পরিত্যক্ত বস্তুকে ঘিরেই বোমাতংক ছড়ায়। কে বা কারা ঐ গোলাকার বস্তুটিকে এখানে ফেলে রেখে গেছে, তা পুলিশ তদন্ত করলেই পরিস্কার হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.