গোটা বাংলা জুড়ে সবুজ ঝড় উঠবে, শিউলি সাহা
দি নিউজ লায়নঃ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তরে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা। বুধবার মেদিনীপুর শহরের রবীন্দ্র নগর এলাকায় থাকা ফেডারেশন অফিস থেকে মিছিল সহকারে জেলাশাসক দপ্তরে যান কেশপুরের তৃণমুল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা সহ তৃণমুল নেতৃত্ব। এরপর রিটার্নিং অফিসারের কাছে নিজের মনোনয়নপত্র তিনি জমা দেন। শিউলি সাহা জানান, তৃণমূল নেত্রী ২১ এর নির্বাচনে ২০০ বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতায় আসতে চলেছেন।
সারা বাংলা জুড়ে সবুজ ঝড় উঠবে। বিজেপি নির্বাচনের আগেই হেরে বসে রয়েছে।বিজেপি নীতি,আদর্শ হীন একটি রাজনৈতিক দল।তাই তিনি বিজেপি প্রার্থী কে তার প্রতিদ্বন্দী বলে মানতে চায় নি। শিউলি সাহা বলেন রাজ্যের ২০১১ সালে রাজ্যে পরিবর্তন হয়েছে ।কিন্তু কেশপুরে ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পর পরিবর্তন হয়েছে ।পঞ্চায়েতের মাধ্যমে কেশপুর বিধানসভা এলাকার প্রতিটি গ্রামে উন্নয়নের কাজ করা হয়েছে। ২০১৬ সালে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন ।তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর কেশপুরের উন্নয়নে কি কি কাজ করেছেন তা তিনি তার ভাষণে তুলে ধরবেন।
সেই সঙ্গে তিনি বলেন কেশপুরের মানুষ হিংসা ও সন্ত্রাসের রাজত্ব আর ফিরিয়ে আনবে না।তাই কেশপুরের মানুষ শান্তি ও উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে রয়েছেন।তাই তিনি কেশপুর থেকে প্রায় এক লাখেরও বেশি ভোটে জয়লাভ করবেন বলে শিউলি সাহা জানান। শিউলি সাহা আরো বলেন যে বাংলার মানুষ বিজেপি কে বাংলা থেকে উৎখাত করবে।তাই তিনি তার জয়ের ব্যাপারে আশাবাদী বলে তিনি জানান।তাই বিজেপির পাশাপাশি বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে তিনি মুখ খুলেন।সেই জন্য তিনি দলীয় নেতাদের নিয়ে হাসি মুখে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Post a Comment