হাবড়া, আশোকনগর বিধানসভা কেন্দ্র
দি নিউজ লায়ন;
হাবড়া উত্তর ২৪ পরগন জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল হাবড়া। এই কেন্দ্রেরই বিধায়ক খাদ্যমন্ত্রী তথা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। গত বিধানসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে ৪৫ হাজার ৯৪৭ ভোটে হারিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১০১৫৯০। অন্যদিকে, গতবার এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২২ হাজার ৯৬৭ ভোট।
অশোকনগর বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত অশোকনগর বিধানসভা কেন্দ্র। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল। তৃণমূলের ধীমান রায় পেয়েছিলেন ৯৮,০৪২টি ভোট। অন্যদিকে পরাজিত সিপিএম প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ৭৫ হাজার ১৪৩টি ভোট। গত বিধানসভা নির্বানে এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছিলেন ১৬ হাজার ৪২৯ ভোট।

Post a Comment