ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বস্তি, বিপুল ক্ষয়ক্ষতি - The News Lion

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বস্তি, বিপুল ক্ষয়ক্ষতি

 


দি নিউজ লায়নঃ    ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬০ টি ঝুপড়ি সহ একাধিক কলাবাগান পুড়ে ভস্মীভূত হয়ে গেল  সামশেরগঞ্জের ধুলিয়ানে। আগুন লাগার পরেই আতঙ্কে ঘরের সমস্ত জিনিসপত্র ফেলে বস্তি ছেড়ে বেরিয়ে আসেন এলাকার মানুষ। মুহূর্তের মধ্যে দাউদাউ করে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধুলিয়ান দমকল কেন্দ্রের ওসি সমীর কুমার সাহা বলেন, আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 


স্থানীয় সূত্রে জানা যায়,ধুলিয়ানের কাঞ্চনতলা ও কলাবাগান বস্তির ৬০টির বেশি ঝুপড়ি ঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন একটি ঝুপড়ি থেকে অন্য ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। ঘরগুলি চাটাই ও ত্রিপলের হওয়ায় দাউদাউ করে জ্বলতে থাকে। আতঙ্কে মানুষ এদিক ওদিক ছুটতে থাকে। এলাকাটি ঘন বসতিপূর্ণ ও ঝুপড়িগুলি একেবারে পাশাপাশি হওয়ায় দাউদাউ করে জ্বলে ওঠে। বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। আসবাবপত্র সরানোর সুযোগ পাননি তাঁরা। ফলে, চোখের সামনেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়। একের পর এক ঘর থেকে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে। 


স্থানীয় বাসিন্দা নন্দীতা সরকার বলেন, চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসেছি। আসবাবপত্র কিছুই বের করতে পারিনি। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম, সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুণ্ডা ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সত্যজিৎ শিকদার। বিধায়ক বলেন, ক্ষতিগ্রস্তদের চাল, ডাল ও ত্রিপল সহ সমস্ত রকম সাহায্য করা হয়েছে"। ক্ষতিগ্রস্ত এক বস্তিবাসী শেখ রবিউল বলেন,"চোখের সামনে এইভাবে দাও দাও করে নিজের ঘর জ্বলে পুড়ে খাক হয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারিনি"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.