ডেবরার মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ভারতী ঘোষ
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার চন্ডাবুড়ির মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপি দলের প্রার্থী ভারতী ঘোষ।খড়গপুরে ভারতী ঘোষ মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী।এত ভিআইপি সিকিউরিটি থাকা সত্বেও কিভাবে আহত হন সেটাই প্রশ্নের।
তদন্তের পাশাপাশি দোষী পুলিশের শাস্তির তিনি দাবি জানায় এবং উনি দ্রুত সুস্থ হয়ে ভোটের ময়দানে ফিরুক লড়াই করে জিতে দেখাক এমনটাই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।তৃনমূলের প্রার্থী হুমায়ুন কবীর কে নিয়েও তীব্র কটাক্ষ করেন ভারতী ঘোষ। তিনি বলেন যার বেআইনিভাবে একাধিক সম্পত্তি রয়েছে রয়েছে, জমির দালালি ,পেট্রলপাম্প এবং অবৈধভাবে গড়ে উঠেছে হোটেল, তিনি কীভাবে এলাকার ভূমিপুত্র হতে পারেন।
এছাড়া পার্সোনাল লাইফে তিনি ডেবরার মেয়েকে বিয়ে করে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিলেন, তিনি কখনো তার যোগ্য প্রতিদ্বন্দ্বী হতে পারেন না।আমরা বিপুল ভোটে জিতবো। গত লোকসভা নির্বাচনে জিতে ছিলাম ডেবরা থেকে।এবারেও আমরা বিপুল ভোটে জয়ী হব নরেন্দ্র মোদির হাত শক্ত করব। এমনটাই আশাবাদী ডেবরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের।

Post a Comment