ঝাড়গ্রামের গড়শালবনিতে আচমকা ঢুকে পড়ল প্রায় ২৫ টি দাঁতাল হাতি,এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার আচমকা প্রায় ২৫ টি দাঁতাল হাতি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি এলাকায় চলে আসে। যার ফলে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতি গুলি লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করে। গ্রামবাসীরা ফোন করে বিষয়টি বনদপ্তর কে জানায় ।একদিকেবিধান সভা নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ যখন শুরু হয়েছে, ঠিক সেইসময় হাতির আগমনে ওই এলাকায় অন্য মাত্রা যোগ করেছে।গ্রামবাসীরা রাজনীতি ভুলে লোকালয় থেকে হাতি তাড়ানোর জন্য এক জোট হয়ে কাজ করছেন।
ওই এলাকায় মাঝেমধ্যেই হাতি আসে তবে একসঙ্গে এতগুলি হাতি চলে আসায় চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের আশঙ্কা হাতি গুলি রাতের বেলা লোকালয়ে ঢুকে ঘরবাড়ির ক্ষতি করতে পারে। ওই এলাকায় এর আগে হাতির হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে, তেমনি আহত হওয়ার ঘটনা ঘটেছে । তাই হাতির হামলার হাত থেকে বাঁচার জন্য কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন গ্রামবাসীরা।বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বনদপ্তর এর পক্ষ থেকে জানানো হয় যে হাতিগুলির গতিবিধির ওপর বন দফতরের কর্মীরা নজরদারি শুরু করেছে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা দাঁতাল হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।

Post a Comment