প্রচারের মাঝে মাটিতে বসে কলা পাতায় ভোজন মন্ত্রীর, যোগ দিলেন বৃহন্নলাদের শিবরাত্রির অনুষ্ঠানে
দি নিউজ লায়ন; সাতসকালে পথে বেড়িয়ে দিনভর লাগাতার নির্বাচনি প্রচারে মন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ বেড়িয়ে ডাবগ্রাম ফুলবাড়ী তার বিধানসভার কেন্দ্রের ফুলবাড়ি এক নোয়াপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে যান। সেখান মানুষের দরজায় পৌঁছে যান তিনি। সেখান থেকে আবার ডাবগ্রাম১ এ মানুষের আমন্ত্রণে শিবরাত্রির পুজোয় যোগ দেন।
এদিন দিনভর প্রচারের মাঝে নোয়াপাড়া এক ব্যক্তির বাড়িতেই মাটিতে মাদুর পেতে বসে লুচি,ছোলার তরকারি সহ কলাপাতায় ভোজন সারেন তিনি। এরপর সেখানে থেকে ফের বেড়িয়ে পড়েন জাভরাভিটা এলাকায় বৃহন্নলাদের আমন্ত্রনে সারা দিতে। বৃহননলাদের সাথে তাদের শিব রাত্রির পুজোয় মেতে ওঠেন।

Post a Comment