হাবরা এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার - The News Lion

হাবরা এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;    সোমবার সকালে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে হাবরা থানার পুলিশ। এদিন ঘটনাটি ঘটেছে হাবরা থানার ফুলতলা এলাকায়।পুলিশ জানিয়েছে মৃত গৃহবধুর নাম শিক্তা মালাকার(২৬)।  মৃতের বাপের বাড়ির অভিযোগ তাকে খুন করা হয়েছে।স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে যাওয়ায় শিক্তা গলায় দড়ি দিয়ে খুন করা হয়েছে।হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের লোকজন। হাবরা থানার পুলিশ জানিয়েছে একটা খুনের অভিযোগ দায়ের হয়েছে।অভিযোগের ভিত্তিতে এদিনই মৃত গৃহবধূর স্বামী মনোজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার ধৃতকে তোলা হবে বারাসত আদালতে।


পুলিশ এবং মৃতার পরিবার সূত্রে জানা গেছে বছর তিনেক আগে হাবরা থানার কাশিপুর আমপারা বাসিন্দা শিক্তা মালাকারের সাথে বিয়ে হয়েছিল হাবরা ফুলতলার মনোজ বিশ্বাসের।তাদের একটি দুবছরের মেয়ে আছে।শিক্তার বাপের বাড়ির পরিবারের অভিযোগ বেশ কিছুদিন ধরেই স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানতে পারে সে।এই নিয়েই দাম্পত্য অশান্তি শুরু হয়।  মৃতার ভাই সজল মালাকার বলেন রবিবার রাত দুটো নাগাদ তাদের জানানো হয়  শিক্তা অসুস্থ্য।খবর পেয়ে তারা বোনের শ্বশুরবাড়িতে এসে দেখতে পান        বাড়ির পাশের একটি ছোট্ট কাঁঠাল গাছে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে  শিক্তা।খবর পেয়ে হাবরা থানার পুলিশ শিক্তার ঝুলন্ত দেহ উদ্ধার করে।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশ জানিয়েছে এদিন অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী মনোজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।  ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.