বন্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বালিতে - The News Lion

বন্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বালিতে

 


দি নিউজ লায়ন;    বন্ধ ফ্ল্যাট থেকে এক গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল  হাওড়ার বালিতে। স্থানীয় দেওয়ানগাজির ২, হরি কুমার ব্যানার্জী লেনে ঘটনাটি ঘটে। মৃতার নাম শুক্লা চক্রবর্তী (৩৮)। কল্পনা অ্যাপার্টমেন্টের চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি।


 গত শুক্রবার ওই স্বামী সুকান্ত চক্রবর্তীর সাথে তাঁর শেষবার কথা হয়েছিল। সোমবার সকালে বারে বারে ডাকাডাকি করেও সাড়া মেলেনি ওই গৃহবধূর। বিকেলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ওই শুক্লাদেবীর দেহ উদ্ধার করে। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ওই গৃহবধূ।  এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থতার কারণে মৃত্যু নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.