সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে উদ্ধার করল রানাঘাট পুলিশ - The News Lion

সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে উদ্ধার করল রানাঘাট পুলিশ

 


দি নিউজ লায়ন;    সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে উদ্ধার করল রানাঘাট  পুলিশ। সোমবার বিকেলে রানাঘাটের চুরি পাড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এক যুবক ওই শিশুকে নিয়ে দিন সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল। তখনই তাকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। কিন্তু যুবকের কথার সঙ্গে ওই শিশুর কথার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশকে ফোন করায় পুলিশ এসে ওই শিশুকে উদ্ধার করেছে। পাশাপাশি যুবককে আটক করেছে পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে ওই যুবক যেসব তথ্য দিয়েছে তা সবই ভিত্তিহীন। অন্যদিকে শিশুটি পুলিশকে জানিয়েছে, তার নাম রাখি চক্রবর্তী। বাবার নাম তাপস চক্রবর্তী। বাড়ি কৃষ্ণনগরে। তবে কৃষ্ণনগর থেকে অপরিচিত ওই যুবকের সাথে কিভাবে শিশুটি রানাঘাটে এল। তা নিয়ে খোঁজ শুরু করেছে পুলিশ।পাশাপাশি কৃষ্ণনগর কোতোয়ালি থানার সঙ্গেও যোগাযোগ করেছেন রানাঘাট থানার পুলিশ আধিকারিকরা। শেষ পাওয়া খবর পর্যন্ত ওই শিশুটির বর্তমানে রানাঘাট থানাতেই রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.