কাঞ্চন মল্লিককে কাছে পেয়ে খুশি উত্তরপাড়ার দলীয় কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা - The News Lion

কাঞ্চন মল্লিককে কাছে পেয়ে খুশি উত্তরপাড়ার দলীয় কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা

 


দি নিউজ লায়নঃ     উত্তরপাড়া মুক্তকেশী কালী মন্দিরে পুজো দিয়ে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের উত্তরপাড়া বিধানসভার প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক।

 উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেসের  প্রার্থী চিত্র তারকা কাঞ্চন মল্লিক কে প্রচুর মানুষ ওই মন্দিরের সামনে ভিড় জমায়।মন্দির প্রাঙ্গনে উপস্থিত সকলের সাথে তিনি হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন। মন্দিরে পুজো দেওয়ার পর বৃহস্পতিবার বেশ কিছু দলের কর্মী সমর্থকদের নিয়ে উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত ১৬,১৭,১৮ ও ১৯ নং ওয়ার্ডে  তিনি নির্বাচনী প্রচার করলেন।প্রবীন থেকে নবীন সকলের কাছে এগিয়ে গিয়ে সৌজন্য বিনিময় করেন । তিনি বাড়ি বাড়ি গিয়ে তাকে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য আহ্বান জানান।কাঞ্চন মল্লিক কে কাছে পেয়ে খুশি ওই এলাকার দলীয় কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা।


পাশাপাশি নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে আহত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আহত হওয়ার ঘটনায় কোন্নগর বাটার মোড়ে কোন্নগর শহর তৃণমূলের পক্ষ থেকে এক মানব বন্ধনের মাধ্যমে প্রতি বাদ  জানানো হয়।যেখান উপস্থিত ছিলেন কোন্নগর পৌরসভার প্রশাসক বাপ্পাদিত্য চ্যাটার্জি, শহর তৃণমূলের সভাপতি ,সহ যুব সভাপতি ও ছাত্র পরিষদের সভাপতি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.