ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ সাত দুষ্কৃতি গ্রেফতার - The News Lion

ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ সাত দুষ্কৃতি গ্রেফতার

 


দি নিউজ লায়নঃ     ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ সাত দুষ্কৃতি গ্রেফতার দক্ষিণ দিনাজপুরে। ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ এক ডাকাত দলকে গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বংশীহারী থানার নারায়নপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সাতজনের ডাকাত দল জমায়েত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে।


 তাদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, রামদা সহ অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে।  বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় তাদের। ধৃতদের মধ্যে একজন কুখ্যাত দুষ্কৃতি রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ভোটের আগে জেলায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত সাতজনের নাম জাকির রহমান, রাজু প্রামানিক, কাঞ্চন প্রামানিক, বিষ্ণু পাহান, চঞ্চল সরকার, বিশাল মণ্ডল ও কৌশিক সরকার। ধৃতদের বাড়ি বংশীহারী থানার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। তাদের সকলের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.