মমতার ওপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় পথে তৃণমূল। গর্জে উঠলেন তৃণমূলকর্মীরা - The News Lion

মমতার ওপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় পথে তৃণমূল। গর্জে উঠলেন তৃণমূলকর্মীরা

 



দি নিউজ লায়নঃ     মমতার ওপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় পথে নেমে বিক্ষোভ তৃণমূলের। তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি মমতার ওপর নির্লজ্জ হামলার প্রতিবাদে সামিল হলেন অসংখ্য সাধারণ মানুষ। উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় চলল বিক্ষোভ। তৃণমূলের হুঁশিয়ারি, মমতার ওপর হামলা হলে তা বরদাস্ত করা হবে না। এর ফল ভোগ করতে হবে হামলাকারীদের। বৃহস্পতিবার সকাল থেকে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা দমদম ব্যারাকপুর থেকে বনগাঁ সর্বত্র চলে। 


আমডাঙায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শামিল হন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রীর ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। ভাটপাড়া মোড়ে ভাজপা নেতা কৈলাস বিজয়বর্গীয়র কুশপুতুল দাহ করে তৃণমূল। বিক্ষোভে সামিল হয় ভাটপাড়া শহর তৃণমূল, ভাটপাড়া মহিলা ও যুব। এদিন ভাটপাড়া মোড়ে এক প্রতিবাদ পথসভা আয়োজিত হয় ভাটপাড়া তৃণমূলের  উদ্যোগে।তাদের অভিযোগ এই ঘটনা ভাজপার ষড়যন্ত্র। কিন্তু এই ভাবে মমতাকে আটকানো যাবে না। উত্তর 24 পরগনায় পাশাপাশি দক্ষিণ 24 পরগনার সুন্দরবন ক্যানিং বাসন্তী সোনারপুর বারইপুর সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হন তৃণমূল কর্মীরা। 


 মমতার উপর ষড়যন্ত্র করে হামলার প্রতিবাদে নদীয়ার রানাঘাট ,কৃষ্ণনগর,শান্তিপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয় সকাল থেকে। অমিত শাহ ,নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ করা হয়। নন্দীগ্রামে মমতার ওপর হামলার প্রতিবাদে মিছিল হয় পূর্ববর্ধমান জেলা জুড়ে। মিছিলের আয়োজক ছিল জয়হিন্দ বাহিনী। পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী এলাকার চৌরঙ্গী মোড় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন পুরাতন মালদা তৃণমূল কংগ্রেস সভাপতি বিভূতি ঘোষ, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের প্রার্থী উজ্জ্বল চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা । মমতার ওপর হামলার ঘটনায় শুভেন্দু অধিকারীকে দায়ী করে বিক্ষোভে নামল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে চোপড়ার কাচাকালি থেকে মহা মিছিল করে তৃণমূল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.